Official Twitter Page of West Bengal Police. Dial 100/1093 for Emergency. West Bengal Police Control Room 033-2214-5486, 2479-4035/4036/4044.

West Bengal, India
হারানো ফোন ফিরে পাওয়া চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।
1
11
16
9,444
নাবালিকাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড প্রতিবেশীর ২০২২ সালের ৪ মার্চ। সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরে বাবা-মায়ের জন্য বাড়ির সামনে অপেক্ষা করছিল ৯ বছরের মেয়েটি। বাবা-মা তখন বাজারে গিয়েছিলেন। অনেকটা সময় একা দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে প্রতিবেশী শেখ সাকির তাকে বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে সাইকেলে তুলে নেয়। মেয়েটিও প্রতিবেশী কাকার কথায় বিশ্বাস করে সাইকেলে ওঠে। এরপর তাকে নির্জন রাস্তার পাশে একটি পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে পালিয়ে যায়। বাচ্চাটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। বাড়ি ফেরার পর সবটা জানতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সুন্দরবন পুলিশ জেলার সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। তদন্তের দায় ভার গ্রহণ করেন সাগর থানার সাব-ইন্সপেক্টর অভিজিৎ ব্যানার্জি। তিনি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং আদালতে চার্জশীট জমা দেন। সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করে মহামান্য আদালত। নাবালিকার উপর এই ঘৃণ্য অপরাধের জন্য অভিযুক্ত শেখ সাকিরকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। @PoliceSundarban
2
17
34
6,445
বয়সের ভারে ক্লান্ত বাবা-মা। অথচ জীবনের শেষ সময়ে নিজের সন্তানদের কাছ থেকেই পেলেন অমানবিকতার উপহার। সমস্ত টাকা-পয়সা, জমি- বাড়ি আত্মসাৎ করে বাড়ি থেকে বের করে দেয় ছেলেরা। অসুস্থ বাবা-মায়ের ঠাঁই হয় বাসস্ট্যান্ডে, মাথার উপর ছাদ বলতে ছিল একটি ত্রিপল। কৃষ্ণনগর জেলা পুলিশের সহায়তায় অবশেষে সেই অসহায় বাবা-মা ফিরে পেলেন তাঁদের বাড়ি। ফিরে পেলেন মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। সন্তানের কাছে বাবা-মা শুধু দায়িত্ব নন—তাঁদের জন্যই আমাদের অস্তিত্ব। তাই জীবনের শেষ প্রান্তে গিয়ে তাঁদের যেন অসহায় হয়ে রাস্তায় দিন কাটাতে না হয়! @KrishnanagarPD
41
163
859
49,968
West Bengal Police retweeted
Our Government remains steadfast and uncompromising in our commitment to build a Drug-free West Bengal. To protect our Youth from the devastating menace of substance abuse and to dismantle illegal trafficking networks, our Police and Administration have been taking decisive & continuous action across the State. Recently, through the vigilant efforts of the Police Administration in Dakshin Dinajpur district, nearly 2 lakh bottles of illegally procured and smuggled codeine-based cough syrup were seized and successfully destroyed. Following this proactive enforcement, the concerned pharmaceutical manufacturer, Laborate Pharmaceuticals India Ltd, has submitted a formal representation pledging cooperation in curbing the drug menace. To support our mission of securing a drug-free public health system and preventing the misuse of pharmaceutical formulations, the company has formally undertaken that its product, Eskuf Cough Syrup, will no longer be sold directly or through its local sales depot to any dealer within the State of West Bengal. Furthermore, the company has recalled all existing inventory of the product from its local depot. There is absolutely Zero Tolerance for illicit narcotics and drug trafficking in Bengal. Our Administration will continue to act relentlessly to protect Public health and secure a safe future for the upcoming generations. I commend our Police Force and local Administration for their vigilance and dedicated service. Together, let us build a healthier, safer and drug-free West Bengal.
272
164
786
188,087
On 11 February 2024, the Special Task Force (STF), West Bengal, intercepted a 12-wheeler truck in the Mukundapur area under Nabadwip Police Station in Nadia district and detained two persons, namely Alam Mondal and Alamin Mondal. During the search of the vehicle, a total of 447.2 kg of ganja (cannabis) was recovered from a specially constructed secret chamber concealed inside the truck. After completion of the investigation, the Investigating Officer, Mohitosh Roy, submitted the charge sheet before the competent court.Following the conclusion of the trial, on 22 September 2026, the Hon’ble Additional District & Sessions Judge, 1st Court, Krishnanagar, convicted both accused persons and sentenced each of them to 20 years of Rigorous Imprisonment (RI) and a fine of ₹2,00,000/-. In default of payment of the fine, each convict shall undergo an additional 6 months of Rigorous Imprisonment (RI) and shall also be liable to pay an additional fine of ₹1,00,000/-. This investigation and successful conviction by the STF, West Bengal, marks a significant achievement in the collective endeavour towards building a Drug-Free India (Nasha Mukt Bharat). #SayNoToDrugs
1
20
37
34,241
ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সাবধান! সিভিক ভলান্টিয়ার নিয়োগকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভুয়ো পোস্ট ও নিয়োগ বিজ্ঞপ্তি। এই ধরনের পোস্টে বিশ্বাস করে প্রতারিত হবেন না। নিয়োগ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা করুন। ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া কোনও অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। কারও সঙ্গে নিজের ব্যক্তিগত বা ব্যাঙ্ক-সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না। নিয়োগের নামে কেউ টাকা চাইলে সতর্ক থাকুন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। কোনও সন্দেহজনক পোস্ট যাচাই না করে শেয়ার করবেন না। মনে রাখবেন, ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারকরা আপনার টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। সচেতন থাকুন, প্রতারণা থেকে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখুন। @MedinipurSp
2
20
55
29,635
তরুণীকে যৌন নিগ্রহ — ৩ বছরের কারাদণ্ড প্রতিবেশীর সালটা ২০১৯। জলপাইগুড়ি জেলা পুলিশের মেটেলি থানা এলাকার ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও সকাল হতেই সংসার চালানোর জন্য কাজে বেরিয়ে গিয়েছিলেন ১৭ বছরের তরুণীর বাবা-মা। বাড়িতে একাই ছিল মেয়েটি। সেই সুযোগে প্রতিবেশী মিলন ওঁরাং তরুণীর বাড়িতে ঢুকে তার উপর চড়াও হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে বাবা মা বাড়িতে ফিরলে সবটা জানায় তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে ২০ মার্চ মেটেলি থানায় অভিযোগ জানান মেয়েটির বাবা। নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু হলে তদন্তের ভার গিয়ে পড়ে ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর কুশাং টি. লেপচার উপর, যিনি অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে চার্জশীট জমা করেন। সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত এই ঘৃণ্য কাজের শাস্তিস্বরূপ অভিযুক্তের জন্য ৫,০০০ টাকা জরিমানাসহ ৩ বছরের কারাদণ্ড ধার্য করেন। @JPG_Police
15
24
10,684
No stuntbaazi on roads!
7
26
248
29,895
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে। সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি। বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। #WBP #cybersecurity
3
19
39
28,011
প্রতিবন্ধী তরুণীর উপর যৌন নির্যাতনের দায়ে অপরাধীদের সাজা ঘোষণা ২০২৩ সালের ১১ নভেম্বর। দুপুরে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল বছর পনেরোর এক প্রতিবন্ধী তরুণী। আড়শা থানার অন্তর্গত সিরিডিহ জঙ্গলের কাছে আসতেই তার পথ আটকায় সহদেব মুখার্জি ও হারাধন মুখার্জি নামে দুই অভিযুক্ত। কিছু বুঝে ওঠার আগেই তরুণীকে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায় তারা। সেখানে সহদেব মুখার্জি তার উপর যৌন নির্যাতন চালায় এবং হারাধন মুখার্জি গোটা ঘটনাটি ভিডিও করে। এরপর তাকে হুমকি দেওয়া হয়—কাউকে কিছু জানালে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। আতঙ্কিত তরুণী কোনওরকমে সেখান থেকে ফিরে আসলেও ভয়ে কাউকে কিছু বলতে পারেনি।পরবর্তীতে দুই অভিযুক্তের মধ্যে মতবিরোধের জেরে সেই ভিডিওটি তাদের বন্ধু মহলে ছড়িয়ে পড়ে। বিষয়টি তরুণীর পরিবারের নজরে আসলে ২ ফেব্রুয়ারি ২০২৪, তার বাবা আড়শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর নিখিল প্রতাপ সিং। তদন্তে নেমে তিনি অভিযুক্তদের গ্রেফতার করেন। সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের পর মাত্র ২ মাসের মধ্যে জমা পড়ে চার্জশিট। সদ্য প্রকাশিত মামলার রায়ে এই ঘৃণ্য অপরাধের জন্য অভিযুক্ত সহদেব মুখার্জিকে ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, পাশাপাশি হারাধন মুখার্জিকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। একইসঙ্গে নির্যাতিত তরুণীর জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আদালত। @PuruliaPolice
14
36
8,441
কাজের সুযোগের নামে যুবতীকে ধর্ষণ ২০২৩ সালের জানুয়ারি মাস। কোচবিহার জেলা পুলিশের পুন্ডিবাড়ি থানা এলাকার ঘটনা। শিলিগুড়ির বাসিন্দা ২৩ বছর বয়সী এক যুবতী বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উপার্জন করতেন। সেটিই ছিল তাঁর একমাত্র পেশা। পুন্ডিবাড়ির বাসিন্দা মহাদেব ধর এবং রাখি রায় ওই যুবতীর সঙ্গে যোগাযোগ করে জানায় একটি অনুষ্ঠানে তাঁকে নৃত্য পরিবেশন করতে হবে। সেই কথায় বিশ্বাস করে যুবতী তাদের সঙ্গে গাড়িতে ওঠেন। কিন্তু গন্তব্যে নিয়ে যাওয়ার পরিবর্তে তাঁকে একটি অন্ধকার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে মহাদেব ধর ও রাখি রায় মিলে তাঁকে ধর্ষণ করে। এরপর মহাদেব তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। সেখানে মহাদেবের মা সরলা ধর উপস্থিত ছিলো, যুবতী তাকে সব ঘটনা জানালেও তার তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়না। বরং সেখানেও যুবতীকে একাধিকবার ধর্ষণ করা হয়। অবশেষে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান নির্যাতিতা। প্রথমে আশপাশের লোকজনকে সবটা জানান এবং পরে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। তদন্তের দায়িত্ব নেন পুন্ডিবাড়ি থানার সাব-ইন্সপেক্টর পিংকি রায়। দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্ত রাখি রায় এবং সরলা ধরকে তিনি গ্রেফতার করেন। ঘটনার পর থেকেই মহাদেব ধর পলাতক বলে জানা যায়। তদন্ত শেষে জমা পড়ে চার্জশিট। সম্প্রতি মামলার বিচার শেষ হয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত রাখি রায়কে যাবজ্জীবন কারাদণ্ড এবং সরলা ধরকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। পাশাপাশি দু'জনকেই ১ লক্ষ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। @CBR_Police
14
29
17,460
নাকা চেকিংয়ের সময় মৃতদেহ উদ্ধার গত ১৩ সেপ্টেম্বর ২০২৬। পুরুলিয়া জেলা পুলিশের বলরামপুর থানার পুলিশ রাতে নাকা চেকিং করার সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল আটক করে। মোটর সাইকেলটির পিছনে থাকা একটি বস্তা থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ বাইক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে এক ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অমিত কুমার মাহাত জানায়, বস্তার ভিতরে তার বান্ধবী প্রীতিকা মাহাত-এর মৃতদেহ আছে। ঘটনাস্থল থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং অভিযুক্ত অমিত কুমার মাহাত-কে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলরামপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহের পাশাপাশি উদ্ধার করা হয় মোটর সাইকেলসহ একটি রক্তমাখা বস্তা, গামছা, বিছানার চাদর এবং চার্জারের তার। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে আছে। তদন্ত অব্যাহত। @PuruliaPolice
5
13
47
12,092
হারানো ফোন ফিরে পাওয়া চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।
12
24
60
86,167
ব্যাংক ডাকাতির Mastermind ব্যাংক কর্মী! সময়টা ১৯ আগস্ট ২০২৫। রাত তখন প্রায় ১০টা ১৫। রানাঘাট পুলিশ জেলার চাকদহ থানায় এসে উপস্থিত হন উত্তর পাঁচপোতা গ্রামের বাসিন্দা এবং IDFC First Bank-এর (চাকদহ শাখার) গোল্ড লোন বিভাগের SM অভিজিৎ ঘোষ। তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ওইদিন সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে দুইজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকের ভিতরে ঢোকে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাংকের কর্মীদের ভয় দেখিয়ে ভল্ট থেকে বিপুল পরিমাণ সোনার গয়না নিয়ে তারা পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়। মামলাটির তদন্তভার গ্রহণ করেন ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর সৌভিক ঘোষ। ঘটনাটি প্রথমে মনে হয়েছিল আর পাঁচটা ব্যাংক ডাকাতির মতোই। কিন্তু তদন্ত শুরু হতেই গল্পটা অন্য মোড় নিতে শুরু করল। ডাকাতির পুরো পরিকল্পনাই ছিল সাজানো। অভিজিৎ ঘোষ তার সহকর্মী বাপ্পা ঘোষের সঙ্গে মিলে ডাকাতির পুরো ছক তৈরি করেছিলো। এরপর তারা রাজ্জাক মণ্ডল, সাহেব মণ্ডল ও মহসিন মণ্ডলকে এই পরিকল্পনায় সামিল করে। প্ল্যান ছিল এমন—যাতে ব্যাংকের ভিতরের কর্মীদের দিকে কোনও সন্দেহের আঙুল না ওঠে। ডাকাতির দিনও অভিজিৎ ও বাপ্পা প্রতিদিনের মতোই ব্যাংকের শাখায় উপস্থিত ছিলো। আর পরিকল্পনা অনুযায়ী মহসিন মোটরসাইকেলে করে রাজ্জাক ও সাহেবকে ব্যাংকের সামনে নামিয়ে দিয়ে যায়। এরপর ঘটে ঠিক সেই ঘটনাই, যার কথা অভিজিৎ ঘোষ থানায় অভিযোগে জানিয়েছিলো! সাব-ইন্সপেক্টর সৌভিক ঘোষ তাঁর তদন্ত শেষ করে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেন। সমস্ত লুট হওয়া সোনার অলংকার, দুটি দেশি আগ্নেয়াস্ত্র ও জীবন্ত কার্তুজ, ব্যবহৃত পোশাক, দুটি ব্যাগসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। জমা পড়ে চার্জশিট। বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্ত অভিজিৎ ঘোষ, বাপ্পা ঘোষ, রাজ্জাক মণ্ডল, মহসিন মণ্ডল এবং সাহেব মণ্ডল এদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ২৫,০০০/- টাকা জরিমানাসহ দীর্ঘ ১০ বছরের কারাবাসে দণ্ডিত করেছেন। @PoliceRanaghat
1
15
50
48,298
Never share your OTP with anyone. #WBP #cybersecurity
28
62
865
85,938
নাবালিকাকে যৌন নির্যাতন: ১০ বছর কারাবাসের সাজা ঘোষণা ২০২৫ সালের মে মাসে, বছর ষোলোর এক নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে একাধিকবার যৌন নির্যাতন করে সাহিল তামাং নামের এক যুবক। কিছুদিন পর গুরুতর অসুস্থ অবস্থায় নাবালিকাকে ভর্তি করা হয় দার্জিলিং সদর হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং সদর (মহিলা) থানার পুলিশ এবং শুরু হয় তদন্ত। তদন্তের দায়ভার গ্রহণ করেন ওই থানার সাব-ইন্সপেক্টর নম্রতা তামাং। অভিযুক্ত সাহিল তামাংকে দ্রুত গ্রেফতার করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্তকে ১০,০০০/- টাকা জরিমানাসহ দীর্ঘ ১০ বছরের কারাবাসে দণ্ডিত করেছেন। @police_darj
12
21
125
12,223
West Bengal Police retweeted
Zero tolerance for Child Marriage in West Bengal 🚫 I commend the prompt and proactive action of Samserganj Police Station and the CDPO in Murshidabad district for successfully preventing two child marriages on September 9 and 10, 2026. In the first instance on September 9, a 16-year-old girl from Gajinagar was rescued before an illegal child marriage could have been conducted. Strict legal action has been initiated; a case has been registered against all individuals involved, including the Kazi and the girl's father has been arrested. Following necessary protocols, she was safely produced before the Child Welfare Committee (CWC) for counseling. Demonstrating our continuous vigilance, yet another potential child marriage was swiftly thwarted by the Police team on September 10, ensuring the protection and future of another minor girl, who has also been placed under CWC care. Our government remains unyielding in its commitment to protecting our daughters, securing their right to education, and completely eradicating child marriage from our soil. Together, through law enforcement and social awareness, we will safeguard our childrens' future. @WBPolice @NCPCR_
229
629
2,916
40,480
ভুয়ো ডাক্তার থেকে সাবধান! সালটা ২০২০। বারাসাত থানা এলাকার বাসিন্দা অর্চনা রায়ের বাবা নিখিল চন্দ্র রায় (৫০ বছর) অসুস্থ ছিলেন, তিনি প্রায় মাথার সমস্যায় ভুগতেন। এমতাবস্থায় বিধান নগর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত ইকোপার্ক থানা এলাকার, আরিয়ান হাসপাতালে চিকিৎসার জন্য অর্চনাদেবী নিখিল বাবুকে নিয়ে যান। সেখানে ভুয়ো ডাক্তার বজলুর রহমানের অধীনে নিখিলবাবুর চিকিৎসা চলে। চিকিৎসা চলাকালীন রোগীর পরিবারকে বজলুর রহমান জানায় যে ১.৭৫ লক্ষ টাকা জমা দিতে হবে অপারেশনের জন্য। নিখিল বাবুর পরিবার কথামতো টাকা জমা দেন এবং রোগীর অপারেশনের তারিখ ঠিক হয় ৩রা জুলাই। রোগীর পরিবারের বিশ্বাস ছিল—ডাক্তার ভগবান! ডাক্তার বাবু বলেছেন অপারেশনের পর নিখিলবাবু একদম সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তা তো হলো না! ১২ ই জুলাই নিখিল চন্দ্র রায়ের মৃত্যু হয়। কিন্তু কেন? এই প্রশ্নটা নিখিল বাবুর পরিবারকে কুরে কুরে খাচ্ছিল। অর্চনাদেবীর সন্দেহ হওয়ায়, ১৭ আগস্ট ইকোপার্ক থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী মামলা রুজু হয়। এই তদন্তের ভার এসে বর্তায় ওই থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর (বর্তমানে ইন্সপেক্টর) জোনাকি বাগচীর উপর। তিনি তদন্তে নেমে সবটা খতিয়ে দেখেন। পরের দিন অর্থাৎ ১৮ আগস্ট অভিযুক্ত বজলুর রহমানকে কল্যাণী থেকে গ্রেফতার করা হয়। জানা যায় গাড়ির চালককে টাকা দিয়ে বজলুর রোগী নিয়ে আসতো, কিছুদিনের মধ্যেই জানাতো রোগীর পরিবারকে অপারেশনের কথা, এভাবেই সে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুট করতো। কিছু রোগীর জ্ঞান ফিরলেও সুস্থ হতো না কোনদিনই, আর কিছু রোগী সেখানেই মারা যেত। এমনই এক ভয়ঙ্কর প্রতারণার জাল বিস্তার করেছিল বজলুর। তদন্তকারী অফিসার সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে তিন মাসের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেন। সদ্য এই মামলার রায়ে অভিযুক্ত বজলুর রহমানকে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করে ৩ লক্ষ টাকা জরিমানা সহ ৮ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। @bidhannagarpc
3
17
54
7,669
🌱 কর্তব্যের সীমানা পেরিয়ে, সবুজের পথে। কৃষ্ণনগর পুলিশ জেলার ASI নিশীথ বিশ্বাস—কর্তব্য পালনের পাশাপাশি নিজের উদ্যোগে ১০০০০+ গাছ লাগিয়ে ও নিয়মিত পরিচর্যা করে পরিবেশ রক্ষায় রেখে চলেছেন এক অনুকরণীয় দৃষ্টান্ত। 🌳💚 @KrishnanagarPD
11
35
228
16,308
নাবালিকাকে যৌন নির্যাতনে ১০ বছরের কারাদণ্ড! বীরভূমের দুবরাজপুরে এক কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে চলে যায় বাসুদেব ডোম। কিশোরীকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না এবং সঙ্গে চলতে থাকে যৌন নির্যাতন। কিশোরীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানায় মামলা রুজু হয়। তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রাকেশ তামাং তদন্তে নেমে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করেন। দ্রুত চার্জশীট দাখিল করে নিরলস ভাবে মামলার তদারকি করেন। মহামান্য আদালত দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০,০০০/- টাকা আর্থিক জরিমানা ধার্য করেছেন। @BirbhumPolice
2
13
39
14,447